,

দ্বিতীয় ডোজ নিয়েও করোনা আক্রান্ত আলমগীর

news-image

বিনোদন প্রতিবেদক : তারকা দম্পতি চিত্রনায়ক আলমগীর ও গায়িকা রুনা লায়লা করোনাভাইরাস টিকার প্রথম ডোজ নিয়েছিলেন গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে। এরপর গত ১৭ এপ্রিল দ্বিতীয় ডোজ নেন তারা।

আজ মঙ্গলবার জানা গেল, দুটি ডোজ নিয়েও করোনা পজিটিভ হয়েছেন নায়ক আলমগীর। বিষয়টি নিশ্চিত করেন তার সহধর্মিনী রুনা লায়লা।

জনপ্রিয় এই কণ্ঠশিল্পী বলেন, ‘উনি (আলমগীর) করোনায় আক্রান্ত হয়েছেন। স্থানীয় একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে। চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা সবাই খুবই ভালো এবং আন্তরিক। আলমগীর সাহেবের মধ্যে ভালো স্পিরিট আছে। বেশ ভালো আছেন। তার পুরোপুরি সুস্থতার জন্য দোয়া চাইছি।’

বিশেষজ্ঞদের মতে, করোনার দ্বিতীয় ডোজ গ্রহণের দুই সপ্তাহ পর শরীরের অ্যান্টিবডি তৈরি কাজ শুরু হয়। আলমগীর সে সময়টুকু পাননি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য