,

পুলিশ আমার গায়ে হাত দিয়েছে : কাদের মির্জা

news-image

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা পুলিশের হাতে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ করেছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টায় তার অনুসারী স্বপন মাহমুদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এ অভিযোগ করেন।

কাদের মির্জা অভিযোগ করেন, পুলিশ তার সাতজন কর্মীকে গ্রেপ্তার করে নির্যাতন করে। সকালের দিকে খবর পেয়ে তিনি তাদের দেখতে থানায় যান। তাদের অবস্থা ভালো ছিল না। ফেরার পথে তার ওপর আক্রমণ চালান এডিশনাল এসপি। তিনি বলেন, ‘অতিরিক্ত পুলিশ সুপার শামীম আহমেদ আমার গায়ে হাত দিয়েছেন। ১০ বার করে বলেছি, আমি ডিএস মর্যাদার। তুমি আমার গায়ে হাত দিচ্ছ কেন? তিনি এরপরও আমার গায়ে হাত দিয়েছেন।’

কাদের মির্জা আরও বলেন, ‘ওসি আমার সহকারী সাজুকে মারধর করেছে। তার মোবাইল কেড়ে নিয়েছে। এরপর ফেরত আসার পথে এডিশনাল এসপি, ওসিসহ পুলিশ আমাকে অকথ্য ভাষায় গালি-গালাজ করেছে।’

তবে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার শামীম আহমেদ কাদের মির্জার এ অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন, ‘কাদের মির্জা থানায় গিয়ে সরাসরি থানার হাজতের সামনে চলে যান। আমি শুধু তাকে বলেছি, আপনি ওসির রুমে আসেন। এছাড়া আর কোনো কথা হয়নি এবং কারো গায়ে হাত তোলার প্রশ্নই উঠে না।’

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু