,

করোনা আক্রান্ত হয়ে শুভশ্রী সন্তান থেকে দূরে

news-image

বিনোদন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হলেন কলকাতার প্রথম সারির নায়িকা শুভশ্রী গাঙ্গুলি। লুকোচুরি না করে সোশ্যাল মিডিয়ায় নিজেই সে খবর জানিয়েছেন।

ইনস্টাগ্রাম পোস্টে ‘পরিণীতা’ নায়িকা মঙ্গলবার জানান, তার কভিড-১৯ টেস্ট পজিটিভ এসেছে।

আরও বলেন, চলমান বিধানসভা নির্বাচনের প্রার্থী স্বামী রাজ চক্রবর্তী আপাতত ব্যারাকপুরে রয়েছেন। সেখানে প্রচারে ব্যস্ত তিনি। তাদের ৬ মাস বয়সী ছেলে ইউভান সুস্থ রয়েছে। তাকে শুভশ্রী থেকে দূর রাখা হয়েছে।

শুভশ্রী আপাতত নিভৃতবাসে রয়েছেন। তিনি সবাইকে মাস্ক পরিধান ও যথাযথ সুরক্ষা ব্যবস্থা গ্রহণের অনুরোধও জানান।

গত বছর পরিচালক রাজ কভিডে আক্রান্ত হয়েছিলেন। এ রোগে তিনি বাবাকেও হারান। ওই সময়টা বেশ জটিল ছিল শুভশ্রীর জন্য। কারণ, তখন তিনি সন্তানসম্ভবা ছিলেন।

মাতৃত্ব ও করোনার কারণে অনেক দিন ক্যামেরার বাইরে শুভশ্রী। তবে মহামারির কারণে তার দুটি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়।

এ দিকে সপ্তাহ দু-এক ধরে ভারতে করোনাভাইরাসের সংক্রমণ লাগামহীন।

পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারের মঙ্গলবার সকালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ২ লাখ ৫৬ হাজার ৯৪৭ জন সংক্রমিত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ১ হাজার ৭৫৭ জন।

এ নিয়ে দক্ষিণ এশিয়ার দেশটিতে করোনার মোট সংক্রমণ ১ কোটি ৫৩ লাখ সাড়ে ১৪ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছে ১ লাখ ৮০ হাজার ৫৫০ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য