,

বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন পেসার শরিফুল ইসলাম।

২১ সদস্যের প্রাথমিক দল নিয়ে লঙ্কা সফরে গিয়েছিল টাইগাররা। তবে এই স্কোয়াড ছোট করা আনা হবে বলে আগেই জানিয়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। কথা মতো, কোয়ারেন্টাইনে পর দুই দিনের একটি আন্তঃস্কোয়াড ম্যাচ শেষে দল নামিয়ে আনা হয়েছে ১৫ জনে। বাদ পড়েছেন খালেদ আহমেদ, নাঈম হাসান, মুকিদুল ইসলাম, শহিদুল ইসলাম, শুভাগত হোম ও নুরুল হাসান।

২১ এপ্রিল, কেন্ডির পাল্লেকেল্লেতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৯ এপ্রিল, একই ভেন্যুতে।

প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল: মুমিনুল হক, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ চৌধুরী, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী, শরিফুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা