,

স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক হেফাজতের শীর্ষ নেতাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় বৈঠক করেছেন হেফাজতের ইসলামের শীর্ষ নেতারা। এসময় গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি এবং হয়রানি বন্ধের দাবি জানিয়েছে সংগঠনটি। গতকাল সোমবার রাত ১০টার দিকে বৈঠক করে তারা। তবে রাত ১১ টার পর স্বরাষ্ট্রমন্ত্রীর বাসা থেকে বেরিয়ে কেউ কোনো কথা বলেনি।

বৈঠকে উপস্থিত ছিলেন, নায়েব এ আমির মাওলানা আতাউল্লাহ হাফিজি, নুরুল ইসলাম জিহাদী, মাওলানা মামুনুল হকের ভাই বেফাকের সভাপতি মাহফুজুল হক ও অধ্যক্ষ মিজানুর রহমানসহ আরও অনেকে। সম্প্রতি হেফাজতের তাণ্ডব এবং পরবর্তীতে পুলিশের গ্রেপ্তার অভিযান নিয়ে আলোচনা করছেন হেফাজতের নেতারা।

উল্লেখ্য, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গত রোববার বেলা ১টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ভাস্কর্য নিয়ে তার বিরোধীতার পর নানা আলোচনা-সমালোচনার মধ্যে গত বছরের ডিসেম্বরে কুষ্টিয়া শহরে বঙ্গবন্ধুর একটি নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করা হয়। ভাস্কর্য বিরোধিতা এবং ভাঙচুরের ঘটনায় হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরী ও যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে ঢাকার আদালতে রাষ্ট্রদ্রোহ মামলা হয়।

এ বছরের মার্চে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতা করে ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা হয়। সুবর্ণজয়ন্তীর দিনে ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় সংঘাত-নাশকতার ঘটনায় মামুনুল হকসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়। দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য