,

তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়েছে, বাড়বে আরও

news-image

একদিনের ব্যবধানে দেশের কোথাও কোথাও তাপমাত্রা বেড়েছে ৩-৪ ডিগ্রি সেলসিয়াস। এতে দেশের একাধিক অঞ্চলে শুরু হয়েছে দাবদাহ। সোমবার (১৯ এপ্রিল) রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।

তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, রোববার সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ও মোংলায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় যশোরে ৪০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভিন্ন এলাকায় ৩৭, ৩৮ ও ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও রেকর্ড করা হয়েছে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলাসহ ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা  ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পটুয়াখালী অঞ্চলসহ ঢাকা, রাজশাহী এবং খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি দাবদাহ অব্যাহত থাকতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আর আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসেও তাপমাত্রা বৃদ্ধির কথা বলা হয়েছে।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য