,

ভক্তের বুকে বিঁধছে হাসপাতালে ওয়াসিমের শেষ হাসি

news-image

বিনোদন প্রতিবেদক : দেশের ফ্যান্টাসি ঘরানার সিনেমার অঘোষিত ‘রাজপুত্র’ ওয়াসিম। এক শ্রেণীর দর্শকের নয়নের মণি ছিলেন এই ড্যাশিং হিরো। বলা হয়ে থাকে, ‘ওয়াসিমের সিনেমা ফ্লপ করে না’। অর্থাৎ প্রযোজকের মুখে হাসি ফোটাতেন তিনি। সেই অপ্রতিদ্বন্দ্বী নায়কের শেষ হাসি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

গত ১৮ এপ্রিল ওয়াসিমের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায় হাসপাতালের বিছানায় হাস্যজ্জ্বল এই বরেণ্য অভিনেতাকে। মূলত এটিই এই অভিনেতার শেষ ছবি। ছবিটি তুলেছেন উপস্থাপিকা বুসরা চৌধুরী।

বুসরা জানান, মৃত্যুর মাত্র ক’দিন আগে হাসপাতালে তিনি ওয়াসিমকে দেখতে যান। সেসময় তিনি ছবিটি তোলেন। এর আগে তিনি ওয়াসিমকে অনুরোধ করেন হাসতে। তার আবদার ফিরিয়ে দেননি ওয়াসিম। তিনি অসুস্থতার শত কষ্ট ক্ষণিকের জন্য আড়াল করে হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়েছিলেন।

বুসরা দীর্ঘশ্বাস ফেলে বলেন, জানতাম না, এ ছবিটি হবে ওয়াসিম ভাইয়ের জীবনের শেষ ছবি!

নায়ক ওয়াসিম বেশ কিছুদিন হলো বাসায় শয্যাশায়ী ছিলেন। তার উন্নত চিকিৎসা প্রয়োজন ছিল। কিন্তু করোনা মহামারির কারণে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় পরিবার তাকে বিদেশে নিতে পারেনি। ব্রেন, নার্ভ ও হার্টের সমস্যায় ভুগছিলেন এই অভিনেতা। অসুস্থ হওয়ার পর তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওয়াসিম।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য