বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টেস্ট খেলতে বাংলাদেশ ক্যান্ডিতে

news-image

ক্রীড়া প্রতিবেদক : শ্রীলঙ্কার নেগোম্বো থেকে সোমবার দুপুরে ক্যান্ডি পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এখানে ৩ মে পর্যন্ত থাকবেন মুমিনুল, তামিমরা। ২০০৭ সালের পর প্রথমবার টেস্ট খেলতে ক্যান্ডি গিয়েছে বাংলাদেশ।

ক্যান্ডির অদূরে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও এই প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। এর আগে ২০০৭ সালে আসগিরিয়া স্টেডিয়ামে একটি টেস্ট খেলেছিল বাংলাদেশ।

এবারের সফরে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু ২১ এপ্রিল। দ্বিতীয় টেস্ট একই মাঠে শুরু ২৯ এপ্রিল। দুটি ম্যাচই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যদিও ম্যাচের ফল টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে কোনো প্রভাব ফেলবে না।

তিন দিনের কোয়ারেন্টাইন ও দুই দিনের অনুশীলনের পর ১৭ ও ১৮ এপ্রিল কাতুনায়েকের সিএমসিজি গ্রাউন্ডে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। নিজেদের ভেতরে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে প্রাপ্তি নেই খুব একটা। তবে ম্যাচ অনুশীলন বরাবরই বড় কিছু। সেই অভিজ্ঞতাকে সঙ্গী করে সোমবার ক্যান্ডিতে পৌঁছেছে দল।

বুধবার মাঠে নামার আগে মঙ্গলবার শেষ অনুশীলন করবে দল। বাংলাদেশ বিশাল বহর নিয়ে শ্রীলঙ্কা গেলেও এখনও চূড়ান্ত দল ঘোষণা করেনি। আজই ১৮ সদস্যের দল ঘোষণা করার কথা রয়েছে।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কায় সবশেষ টেস্ট খেলেছে ২০১৭ সালে। সেবার প্রথম টেস্টে গলে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের শততম টেস্টে স্মরণীয় জয় পায় বাংলাদেশ।

প্রসঙ্গত, সিরিজে স্পন্সর হয়েছে বাংলাদেশি টেক জায়ান্ট ওয়ালটন। টুর্নামেন্টের অফিসিয়াল নাম ‘ওয়ালটন শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজ।

প্রাথমিক দল: মুমিনুল হক, লিটন দাশ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহী, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলী, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম, শহীদুল ইসলাম, নুরুল হাসান সোহান।

এ জাতীয় আরও খবর

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার পর বাজল সতর্ক সাইরেন

মেট্রোরেলের বিজ্ঞাপন আয় নিয়ে কর জটিলতা কাটাতে চিঠি

আন্দোলনের আশঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের ভিড়

দেশকে সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

স্পেনের শিরোপা স্বপ্নে ‘তিন অভিশাপের’ হিসাব

বন্যার্তদের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব: ত্রাণমন্ত্রী

ট্রাম্পকে নতুন চাপে ফেলছে ইরানের কৌশল

দরপত্র ছাড়া ১৫ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দুর্গতদের পাশে সরকার, সহায়তা অব্যাহত: প্রতিমন্ত্রী

মানবপাচার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী