,

ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত সফর বাতিল

news-image

অনলাইন ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তার পূর্ব নির্ধারিত ভারত সফর বাতিল করেছেন। দেশটিতে করোনার ভয়াবহ প্রাদুর্ভাবের কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারত এবং যুক্তরাজ্য সরকার আলোচনার ভিত্তিতে সফরটি বাতিল করেছে।

বিবিসি জানিয়েছে, মাসের শেষে এই সফরের পরিবর্তে দুই প্রধানমন্ত্রী (বরিস জনসন ও নরেন্দ্র মোদি) ফোনে কথা বলে নেবেন। আর এই বছরের শেষের দিকে তারা সরাসরি সাক্ষাৎ করবেন।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে প্রতিদিনই সংক্রমণে নতুন রেকর্ড গড়ছে ভারত। এবার আড়াই লাখের গণ্ডি ছাড়িয়ে প্রায় পৌনে ৩ লাখ।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে কভিডে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৩ হাজার ৮১০ জন। যা রবিবারের থেকে প্রায় ১২ হাজার বেশি।

এক দিনে ভারতে আক্রান্তের নিরিখেও এই সংখ্যা এখনো পর্যন্ত সর্বোচ্চ। সংক্রমণের সঙ্গে কভিডের দ্বিতীয় ঢেউয়ে বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৬১৯ জনের। এক দিনে মৃত্যুর নিরিখে যা পুরো করোনা পর্বে সর্বোচ্চ।

গত ৫ দিন ধরে দুই লাখের ওপর নতুন সংক্রমণের জেরে ভারতে মোট আক্রান্তের সংখ্যা দেড় কোটি ছাড়িয়ে গেল। সংক্রমণের তালিকায় বিশ্বে এক নম্বর যুক্তরাষ্ট্রের ঠিক পরই রয়েছে ভারত। মোট মৃত্যুও দেশে ১ লাখ ৭৮ হাজার ছাড়িয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য