,

প্রথমবার মঙ্গলে কপ্টার ওড়ালো নাসা

news-image

অনলাইন ডেস্ক : পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে এই প্রথমবার হেলিকপ্টার ওড়ালো মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বিজ্ঞানীরা জানিয়েছেন, সোমবার তারা মঙ্গলগ্রহে ইনজিনিউটি নামের একটি হেলিকপ্টার ওড়াতে সক্ষম হয়েছেন।

হেলিকপ্টারটি নাসার প্রিজারভেন্সে করে ২০২১ সালের ফেব্রুয়ারিতে মঙ্গলগ্রহে যায়।

বিজ্ঞানীরা গতকাল বলেন, ‘এই চেষ্টা সফল নাও হতে পারে। ব্যর্থ হলে পরের সপ্তায় আবার চেষ্টা করা হবে।’

বিবৃতিতে নাসা জানিয়েছে, আকাশে ওড়ার পর পৃথিবীতে তথ্য আসতে কয়েক ঘণ্টা সময় লেগেছে। পুরো ঘটনাটি স্পেস ডট কম ও নাসা টিভিতে সরাসরি দেখানো হয়েছে।

ঐতিহাসিক ফ্লাইটটির গত ১১ এপ্রিল যাত্রা শুরু করার কথা থাকলেও ৯ এপ্রিল প্রস্তুতিমূলক পরীক্ষা শুরুর পর কিছুটা দেরি হয়ে যায়।

ক্যালিফোর্নিয়া থেকে ফ্লাইটটি নিয়ন্ত্রণ করা কর্মকর্তারা জানিয়েছেন, এটা তাদের স্বপ্ন ছিল।

কপ্টারটির গায়ে এরিয়াল ছবি নেওয়ার জন্য একটি ক্যামেরা ছিল। সোলারের মাধ্যমে এতে শক্তি সঞ্চয় করা হয়।

এটি মারশিয়ান বিমানঘাঁটি থেকে যাত্রা শুরু করে। ৪০ সেকেন্ড ধরে আকাশে ছিল। অবতরণের আগে এটি প্রায় ১০ ফুট পর্যন্ত উচ্চতায় উড়বে বলে আগে জানানো হয়।

একইসময়ে রোভার ১৬ ফুট দূরত্ব থেকে ফ্লাইটটিকে দেখাশোনা করেছে এবং ক্যামেরায় এর কার্যক্রম ধারণ করেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য