,

পানির পরিবর্তে টিউবওয়েলে বের হচ্ছে গ্যাস

news-image

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে নতুন টিউবওয়েল বসানোর পর পানির পরিবর্তে বের হচ্ছে গ্যাস। রোববার রাতে উপজেলার গুণবতী ইউনিয়নের কর্তাম গ্রামের মিলন মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। এক পর্যায়ে পানি, বালি ও বস্তা গ্যাস বের হওয়া বন্ধ করা হয়।

জানা গেছে, কর্তাম গ্রামের মিলন মাস্টারের বাড়ির হারুন অর রশীদের ঘরে রোববার রাতে ১৬০ ফুট গভীরতার একটি নতুন টিউবওয়েল বসানো হয়। কাজের শেষ পর্যায়ে পানি উঠে কি না দেখতে টিউবওয়েলের হাতলে চাপ দিলে গ্যাস বের হতে থাকে। পরে গ্যাসে দিয়াশলাইয়ের কাঠি দেওয়া হলে আগুন জ্বলতে দেখা যায়। বেশ কয়েকবার এভাবে দেখার পর সবাই আতঙ্কিত হয়ে উঠেন। এক পর্যায়ে পানি, বালি ও বস্তা দিয়ে গ্যাস বের হওয়া বন্ধ করা হয়।

সোমবার বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানির ভূতত্ত্ব বিভাগের মহাব্যবস্থাপক মো. আলমগীর হোসেন বলেন, কঠোর লকডাউনের কারণে সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না। গ্যাস বের হওয়ার জায়গাটি সংরক্ষিত করে রাখার পরামর্শ দেন তিনি।

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু