,

উপসর্গ নিয়ে কবরীর ছেলে হাসপাতালে

news-image

বিনোদন ডেস্ক : করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রয়াত অভিনেত্রী সারাহ বেগম কবরীর ছেলে শাকের চিশতী। সোমবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন তিনি।

রোববার রাত থেকে শাকের চিশতীর জ্বর। খাবারের স্বাদ-গন্ধ পাচ্ছেন না তিনি। অক্সিজেন স্যাচুরেশনও কমে আসে। শাকের চিশতী দ্রুত চিকিৎসকের সঙ্গে কথা বলেন। ছুটে যান একটি সরকারি হাসপাতালে। করোনার পরীক্ষা শেষে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি।

এরআগে, করোনা আক্রান্ত মাকে নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে দৌড়াদৌড়ি করেন শাকের। বন্ধু ও স্বজনদের নিয়ে মা কবরীর শেষবিদায়ের কাজটিও সম্পন্ন করেন। এর দু’দিন পর করোনার উপসর্গ দেখা দেয় তার।

শাকের জানান, তার বুকের সিটিস্ক্যান করা হয়েছে। সিটিস্ক্যানের সেই রিপোর্ট এখনও হাতে পাননি।

গত ৫ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে বাংলা চলচ্চিত্রের ‘মিষ্টি মেয়ে’ কবরী রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হন। সেখানে অবস্থার অবনতি ঘটলে ৮ এপ্রিল তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। ১৭ এপ্রিল রাত ১২টা ২০ মিনিটে সেখানেই মারা যান কবরী।

পাঁচ ছেলের মধ্যে বড় তিন ছেলে দেশের বাইরে এবং ছোট ছেলের অটিজমের সমস্যা থাকায় মাকে দেখার দায়িত্ব পড়েছিল শাকের চিশতীর ওপর।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য