,

সৌন্দর্য বাড়াতে গিয়ে যে হাল হলো নায়িকার মুখের

news-image

বিনোদন ডেস্ক : ত্বকের সৌন্দর্য বাড়াতে চর্মরোগ বিশেষজ্ঞের দ্বারস্থ হয়েছিলেন ভারতের দক্ষিণী অভিনেত্রী রাইজা উইলসনের। কিন্তু এতে হিতে বিপরীত অবস্থা হয়েছে তার। চোখের তলায় কালশিটে, মুখ ফুলে গিয়েছে রাইজার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্মরোগ বিশেষজ্ঞের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দিয়েছেন অভিনেত্রী। তার অভিযোগ, তাঁকে কিছু অপ্রয়োজনীয় পরিচর্যার জন্য বাধ্য করা হয়েছিল।

রাইজা উইলসন অভিযোগ করেছেন, তিনি ড: ভৈরবী সেন্থিলে নামে এক চর্মরোগ বিশেষজ্ঞ কাছে সাধারণ ফেসিয়াল ট্রিটমেন্টের জন্য গিয়েছিলেন। ওই চিকিৎসক তাঁকে কিছু ট্রিটমেন্ট করতে বাধ্য করেন আর তারই ফল হয়েছে উল্টো। এরপরে তিনি ফের ওই চর্মরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলতে চাইলে তিনি আর তাঁর সঙ্গে কথা বলতেও চাননি।

এখানেই শেষ নয়, রাইজা উইলসন জানিয়েছেন, তিনি বিষয়টি প্রকাশ্যে আনার পর, তাঁর বহু অনুরাগীও তাঁকে ব্যক্তিগতভাবে মেসেজ করে ওই চিকিৎসকের হাতে প্রতরিত হওয়ার কথা জনিয়েছেন। যা শুনে তিনি প্রায় অবাক।

২০১৭ সালে ভেলাইল্লা পাট্টাধারি ২-ছবিতে ছোট একটি চরিত্রে অভিনয় করে সিনেমার দুনিয়ায় আত্মপ্রকাশ করেছিলেন রাইজা উইলসন। ছবিতে তিনি কাজলের ব্যক্তিগত সহকারী বসুন্ধরা পরমেশ্বরের চরিত্রে অভিনয় করেছিলেন।

পরে ‘প্যারা প্রেমা কাধাল’ ছবির জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন রাইজা। এই ছবির জন্য ফিল্মফেয়ার পুরস্কারের মঞ্চে সেরা নবাগতার পুরস্কারও পান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য