,

সেই নারী চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনার বিস্তার রোধে চলমান ‘সর্বাত্মক লকডাউনে’ পরিচয়পত্র দেখতে চাওয়ায় পুলিশ সদস্য ও ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ােনো সেই নারী চিকিৎসক ডা. সাঈদা শওকত জেনির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানায় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

বিবৃতিতে বলা হয়, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ওই নারী চিকিৎসক যেসব শব্দ প্রয়োগ করেছেন তা অরুচিকর ও লজ্জাজনক। তিনি কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের ‘তুই’ বলে সম্বোধন করেছেন। পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের প্রতি একজন চিকিৎসকের অপেশাদার ও অরুচিকর আচরণে পুলিশের প্রতিটি সদস্য মর্মাহত।

বিবৃতিতে আরও বলা হয়, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। নিজ মন্ত্রণালয়ের বৈধ আদেশ লংঘন ও কর্তব্যরত ম্যাজিস্ট্রেট এবং পুলিশ কর্মকর্তাদের সাথে অসৌজন্যমূলক আচরণের জন্য সংশ্লিষ্ট বিভাগের কাছে ওই চিকিৎসকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন জোর দাবি জানাচ্ছে।

উল্লেখ্য, গত রোববার লকডাউনের পঞ্চম দিনে রাজধানীর এলিফ্যান্ট রোডে পরিচয়পত্র দেখতে চাওয়ায় ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান নারী চিকিৎসক ডা. সাঈদা শওকত জেনি। বাগবিতণ্ডার সেই ভিডিওটি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য