,

কৃষিপণ্য পরিবহনে পঞ্চগড়-ঢাকা বিশেষ ট্রেন

news-image

পঞ্চগড় প্রতিনিধি : করোনা মহামারিতে কৃষিপণ্য ও জরুরি মালামাল পরিবহনে পঞ্চগড়-ঢাকা লাইনে বিশেষ ট্রেন চালু হয়েছে। সোমবার দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশনে পঞ্চগড়ের জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন এই ট্রেন উদ্বোধন করেন।

এসময় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, রেলের লালমনিরহাট ডিভিশনের ব্যবস্থাপক শাহ সুফী নূর মোহাম্মদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যা আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন উপস্থিত ছিলেন।

জানা গেছে, এই ট্রেনের সাহায্যে জেলার বিভিন্ন এলাকায় উৎপাদিত শসা, টমেটো, বেগুন, মরিচ, লাউ, শিম, মিষ্টিকুমড়াসহ বিভিন্ন শাকসবজি ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে পাঠানো হবে। প্রথম দিন স্থানীয় চার সবজি ব্যবসায়ী তিন টন শসা, টমেটো, বেগুন ও শুকনো মরিচ ঢাকায় পাঠান।

পঞ্চগড় রেল বিভাগ জানায়, এই ট্রেন প্রতি শনিবার, সোমবার এবং বুধবার চলবে। পঞ্চগড় স্টেশন ছাড়বে দুপুর ১ টায় এবং ঢাকা পৌঁছাবে ভোর ৩টায়। রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ঢাকা থেকে পার্সেল নিয়ে পঞ্চগড় পৌঁছাবে। ঢাকা থেকে ট্রেনটি ছাড়ারসময় সকাল ৬টা এবং বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশনে পৌঁছাবে রাত ৮টায়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য