,

দৌলতদিয়া-পাটুরিয়ায় বিকেলের পর বাড়ে ছোট গাড়ির ভিড়

news-image

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : করোনারোধে দেশব্যাপী কঠোর বিধিনিষেধের ৫ম দিনেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বিকেলের পর বাড়তে থাকে ব্যক্তিগত, ভাড়ায়চালিত প্রাইভেটকার, মাইক্রোবাসসহ ছোট গাড়ির ভিড়।

রবিবার বিকেলের পর দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে দেখা যায়, পাটুরিয়া থেকে ছেড়ে আসা একটি ছোট ফেরিতে অ্যাম্বুলন্সের সাথে পার হচ্ছে প্রাইভেটকার, মাইক্রোবাসসহ মোটরসাইকেল, সাথে পার হচ্ছে সাধারণ যাত্রীরাও।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, লকডাউন কার্যকর করতে, জরুরি প্রয়োজনীয় গাড়ি এবং লকডাউন আওতার বাইরে রয়েছে, এমন যানবাহন ছাড়া সকাল ৬টার পর থেকে কোনো যানবাহন চলতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র লাশ ও রোগীবাহী অ্যাম্বুলেন্স বিশেষ ব্যবস্থায় ফেরি পারাপার করা হচ্ছে। তবে নির্দেশা অনুয়ায়ী প্রতিদিন সন্ধ্যার পর থেকে ভোররাত পর্যন্ত অতি জরুরি পণ্যবোঝাই ট্রাক-ফেরি পারাপার হচ্ছে।

ফরিদপুর থেকে মোটরসাইকেলে ঢাকায় যাচ্ছিলেন দুই তরুণ সোহেল ও তার ভাই ইলিয়াস।

সোহেল বলেন, লকডাউনে পরিবহন না চলায় জরুরি প্রয়োজনে বাধ্য হয়ে মোটরসাইকেল নিয়ে বেরিয়েছি। তার ভাইয়ের সৌদির ফ্লাইট তাই তাদের বের হওয়া, কাজ শেষ করে আগামীকাল ফরিদপুর ফিরবো।

ঢাকা থেকে আসা প্রাইভেটকারের যাত্রী আসলাম বলেন, ২ দিন আগে ঢাকায় গিয়েছিলাম অফিসের জরুরি কাজে। কাজ শেষ হয়েছে তাই আবার বাড়ি ফিরে যাচ্ছি। যাওয়ার ইচ্ছা না থাকলেও অফিসের কারণে যেতে হয়েছে, না গেলেও বিপদ কি আর করা তাই বাধ্য হয়ে এই লকডাউনের মধ্যে যাওয়া।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ফিরোজ শেখ দেশ রূপান্তরকে বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে কঠোর লকডাউন ঘোষণা করায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে, নির্দেশা অনুয়ায়ী প্রতিদিন সন্ধ্যার পর থেকে ভোররাত পর্যন্ত অতি জরুরি পণ্যবোঝাই ট্রাক ফেরি পারাপার হচ্ছে, দিনে শুধুমাত্র লাশ ও রোগীবাহী অ্যাম্বুলেন্স বিশেষ ব্যবস্থায় ফেরি পারাপার করা হচ্ছে।

তবে তিনি বলেন, ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাসগুলো অনুমতি সাপেক্ষে আমরা ঘাট পার করাচ্ছি। বৈধ কাগজ দেখালেই শুধু পার হতে পারছে এই গাড়িগুলো।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য