,

মিশরে ট্রেন দুর্ঘটনায় নিহত ১১

news-image

অনলাইন ডেস্ক : মিশরের রাজধানী কায়রোর উত্তরে এক ট্রেন দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯৮ জন। সোমবার এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

রোববার স্থানীয় সময় দুপুর ১টা ৫৪ মিনিটে কায়রো থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে কালিউবিয়া প্রদেশে এ ঘটনা ঘটে; সংক্ষিপ্ত এক বিবৃতিতে জানিয়েছে মিশর জাতীয় রেলওয়ে। খবর রয়টার্সের

ট্রেনটি কায়রো থেকে নীল নদের বদ্বীপ অঞ্চলের শহর মানসৌরা যাওয়ার পথে এর চারটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়, ঘটনার পর ৫০টিরও বেশি অ্যাম্বুলেন্স আহতদের কালিউবিয়া প্রদেশের বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়।

সম্প্রতি মিশরে আরও বেশ কয়েকটি ট্রেন দুর্ঘটনা হয়েছে। মার্চে কায়রো থেকে প্রায় ৪৪০ কিলোমিটার দক্ষিণে তাহতার কাছে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ২০ জন নিহত ও প্রায় ২০০ জন আহত হয়েছিলেন।

এছাড়া চলতি মাসে কায়রো থেকে প্রায় ৭০ কিলোমিটার উত্তরে মিনা আল কাম শহরের কাছে একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে ১৫ জন আহত হন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য