শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইফতারে ঠান্ডা লাচ্ছি

news-image

অনলাইন ডেস্ক : বৈশাখের খরতাপেরে মধ্যেই চলছে পবিত্র মাহে রমজান। সারাদিন রোজার পরে প্রচণ্ড গরমে অনেকেরই শরীরে পানিশূন্যতা দেখা দিচ্ছে। এ কারণে এ সময় ইফতারে পর্যাপ্ত পানি ও তরল খাবার খাওয়া উচিত। সেক্ষেত্রে খাবারে বৈচিত্র আনতে ইফতারে নানা ধরনের লাচ্ছি বানাতে পারেন। যেমন-

কলার লাচ্ছি

উপকরণ : ২৫০ লিটার ঠান্ডা পানি, ১৫০ গ্রাম মিষ্টি দই, ২ টি পাকা কলা, ১ থেকে ২ চামচ মধু , সামান্য এলাচ

প্রস্তুত প্রণালী : পানি ছাড়া উপকরণগুলো একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন। এবার এতে পানি যোগ করুন। ব্যস তৈরি হয়ে গেল মজাদার লাচ্ছি।

পুদিনা পাতার লাচ্ছি

উপকরণ : ৫ চামচ পুদিনা পাতার কুচি, ২ কাপ মিষ্টি দই, সামান্য লবণ, আধা চামচ ভাজা জিরা, ১ কাপ পানি, কয়েক টুকরা বরফ

প্রস্তুত প্রণালী : দই, জিরা, লবণ আর পুদিনা পাতা ব্লেন্ডারে দিয়ে ভাল ভাবে ব্লেন্ড করে নিন। এবার এতে পানি ও বরফের টুকরা দিন। ভালভাবে ব্লেন্ড করুন। গ্লাসে পরিবেশনের আগে সামান্য পুদিনা পাতা ও ভাজা জিরা যোগ করুন।

বাদামের লাচ্ছি

উপকরণ : ১ কাপ মিষ্টি দই, বরফ কুচি ১ কাপ, চিনি স্বাদমতো, গুড়ো দুধ আধা কাপ, পানি সামান্য, বাদাম কুচি ১ কাপ

প্রস্তুত প্রণালী : একটি পাত্রে বরফ কুচি বাদে সবগুলো উপকরণ নিয়ে ব্লেন্ড করুন। বাদামগুলো যাতে ভালোভাবে ব্লেন্ড হয় এজন্য একেবারে মিহি না হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন।

প্রয়োজনমতো পানি মিশিয়ে নিন। পরিবেশনের সময় বরফকুচি যোগ করুন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা