,

মামুনুল ৭ দিনের রিমান্ডে

news-image

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  সোমবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী রিমান্ড শুনানি শেষে তার সাতদিনের মঞ্জুর করেন।এর আগে সকাল সোয়া ১১টার দিকে মামুনুলকে নিয়ে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) গাড়ি আদালত চত্বরে পৌঁছায়। এরপর তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে মামুনুলকে সাতদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে ডিবি পুলিশ।

এ সময় ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু, সিএমএম আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন।

এদিকে, আসামিপক্ষে জয়নুল আবেদীন মেজবাহসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে তাকে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

অপরদিকে, মামুনুল হককে আদালতে তোলাকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে আদালত এলাকায় নিরাপত্তা। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত চত্বরে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। আর সিএমএম আদালতের মূল ফটক পুলিশ ঘিরে রেখেছে। এ ভবনে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

সিএমএম কোর্ট হাজতের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমরা তৎপর আছি।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, ২০২০ সালে মোহাম্মদপুর থানায় দায়েরকৃত একটি হামলা ও নাশকতার মামলায় মামুনুলকে গ্রেফতার করা হয়েছে। ওই মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তার সাতদিনের রিমান্ড আবেদন করা হয়। সোমবার সকাল ১১টার দিকে ডিবি কার্যালয় থেকে পুলিশ তাকে নিয়ে আদালতে দিকে রওনা হয়।

রোববার (১৮ এপ্রিল) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে মামুনুলকে গ্রেফতার করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য