,

রিকশায় ঠাকুরগাঁও থেকে আসা অসুস্থ শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন রংপুরের ডিসি

news-image

রংপুর ব্যুরো : অ্যাম্বুলেন্স ভাড়ার টাকা না থাকায় রিকশায় করে ঠাকুরগাঁও থেকে আসা অসুস্থ শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন রংপুর জেলা প্রশাসক (ডিসি) আসিব আহসান। এর আগে অ্যাম্বুলেন্স ভাড়ার টাকা না থাকায় ৯ ঘণ্টা ১১০ কিলোমিটার রিকশা চালিয়ে ঠাকুরগাঁও থেকে গতকাল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ সন্তানকে নিয়ে আসেন তারেক ইসলাম নামে এক বাবা।

রোববার দুপুরে রংপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা অসুস্থ শিশুটিকে দেখতে যান। এসময় তিনি জানান যে, জেলা প্রশাসক মোঃ আসিব আহসান শিশুটির চিকিৎসার সকল ব্যয় বহন করবেন। এসময় তিনি শিশুটির মাতার হাতে পাঁচ হাজার টাকা তুলে দেন।

এসময় তিনি আরও জানান, জেলা প্রশাসকের পক্ষ থেকে নিয়মিত শিশুটির চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। শিশুটির চিকিৎসার বিষয়ে জেলা প্রশাসকের পক্ষ থেকে সকল সহযোগিতা করা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য