,

২২ এপ্রিল থেকে মার্কেট খোলার দাবি

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যবিধি মেনে আগামী ২২ এপ্রিল থেকে মার্কেট, দোকান ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়াসহ ৩ দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি।

রোববার রাজধানীর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান নেতারা। ‘বাংলাদেশ দোকান মালিক সমিতি ও ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) দোকান মালিক সমিতির যৌথ উদ্যোগে’ এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতারা দাবি জানান, শ্রমিক-কর্মচারীদের দুই মাসের বেতন ও বোনাসের ৯৬ হাজার ৭০৮ কোটি টাকার অর্ধেক ৪৮ হাজার ৩৫৪ কোটি টাকা ঈদের আগে ঋণ প্রণোদনা হিসেবে ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রদান এবং দেশের সার্বিক অর্থনৈতিক অচলাবস্থা দূর করার লক্ষ্যে আগামী ৩ মাসের মধ্যে দেশকে ভ্যাক্সিনেশনের আওতায় আনাতে হবে।

লিখিত বক্তব্যে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, গত এক বছর করোনাভাইরাসের কারণে ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন। গত বছরের ১৮ মার্চ দেশে যখন প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে তখন আমরা দোকান মালিকরা স্বেচ্ছায় ২৫ মার্চ থেকে সবকিছু বন্ধ করে দেই। পরদিন ২৬ মার্চ থেকে সরকার সবকিছু বন্ধ ঘোষণা করে। তখন থেকে এদেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবনে চরম ব্যবসায়িক মন্দা ও আর্থিক অনিশ্চয়তা নেমে আসে।

৫ মে’র পর আমাদের আবেদনের প্রেক্ষিতে সীমিত পরিসরে দোকানপাট ও মার্কেট খুলে দেয়ার পর ব্যবসা-বাণিজ্যে কিছুটা গতি আসে উল্লেখ করে তিনি বলেন, এরপর আবার সংক্রমণ বাড়তে থাকায় সরকার গত ৭ থেকে ১৩ এপ্রিল বিধিনিষেধ এবং ১৪ থেকে ২১ এপ্রিল কঠোর বিধিনিষেধ আরোপ করে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়াসহ ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) দোকান মালিক সমিতির ব্যবসায়িক নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের