,

রাষ্ট্রীয় সম্মানে চিরনিদ্রায় শায়িত নাট্যজন মহসিন

news-image

বিনোদন প্রতিবেদক : রাষ্ট্রীয় সম্মানে চিরনিদ্রায় শায়িত হলেন মুক্তিযোদ্ধা ও নাট্যজন এসএম মহসিন। আজ রোববার দুপুর পৌনে ৩টায় তাকে গার্ড অব অনার দেওয়া হয়। জানাজা শেষে বিকেল ৪টার দিকে আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন মহসিনের আত্মীয় ও নির্মাতা মিজানুর রহমান লাবু। তিনি বলেন, ‌‘বেলা পৌনে ৩টায় পরীবাগ মসজিদে উনার জানাজা হয়। গার্ড অব অনারও সেসময় দেওয়া হয়েছে। এরপর‌ মরদেহ আজিমপুর কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানেই নির্ধারিত স্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।’

৭৩ বছর বয়সী এ অভিনয়শিল্পী সম্প্রতি পাবনায় ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অন্তরাত্মা’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছিলেন। সেখান থেকে ফিরেন গত ২ এপ্রিল। ফেরার পরবর্তীতে তার করোনার উপসর্গ দেখা দিলে তাকে পরিবারের সদস্যরা প্রথমে একটি হাসপাতালে ভর্তি করান। সেখান থেকে পরবর্তীতে ইমপালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে এই অভিনেতাকে নেওয়া হয় বারডেম হাসপাতালে। সেখান থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।

এসএম মহসীন প্রায় চার দশক ধরে মঞ্চ ও টেলিভিশনে অভিনয় করছেন। অভিনয়ে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে ২০২০ সালে একুশে পদক পেয়েছেন তিনি। দীর্ঘদিন তিনি চাকরি করেছেন শিল্পকলা একাডেমিতে। পাশাপাশি শিক্ষকতাও করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তিনি ২০১৮ সাল থেকে বাংলা একাডেমির একজন সম্মানিত ফেলো।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য