,

আমার বক্তব্য বিকৃত করা হয়েছে : মির্জা আব্বাস

news-image

নিজস্ব প্রতিবেদক : দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে সরকার গুম করেনি বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস যে বক্তব্য দিয়েছেন সেটা তিনি সরকারকে কটাক্ষ করে বলেছেন বলে দাবি করেছেন।

রোববার (১৮ এপ্রিল) বিকেলে শাহজাহানপুরে নিজ বাসায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

মির্জা আব্বাস বলেন, ‘ইলিয়াস আলীকে সরকার গুম করেনি বলে যে বক্তব্য আসছে সেটা আমি সরকারকে কটাক্ষ করে বলেছি। সরকার করেনি তাহলে কে করেছে খুঁজে বের করে দেয়া হোক। আমি তাই বলেছি।’ গণমাধ্যমে তার বক্তব্য বিকৃত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

আব্বাস বলেন, ‘আমি যা বলেছি, ঠিকই বলেছি। আমার বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে। একটি গণমাধ্যম লিখেছে যে, ৬ ঘণ্টা পর আব্বাসের ইউটার্ন। মির্জা আব্বাস ইউটার্ন করে না। যা বলেছি, ঠিক বলেছি।’

সংবাদ সম্মেলনে তাকে বিব্রতকর প্রশ্ন না করার অনুরোধ জানান তিনি।

এ সময় মির্জা আব্বাসের বাসায় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সমাজসেবা সম্পাদক কামরুজ্জামান রতন, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের