,

সপরিবারে কাদের মির্জাকে হত্যার হুমকি

news-image

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই এবং নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে সপরিবারে হত্যার হুমকির অভিযোগ উঠেছে।

শনিবার রাত ৮টা ৫ মিনিটে মেয়র কাদের মির্জার মোবাইল ফোনে কল করে এই হুমকি দেওয়া হয়। এ ঘটনায় মেয়র আবদুল কাদের মির্জা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় রাত সাড়ে ১১টার দিকে জিডি করেছেন, যার নং-৮১১।

জিডিতে মেয়র আবদুল কাদের মির্জা উল্লেখ করেন, শনিবার সন্ধ্যা ৮টা ৫ মিনিটে +৯৯১৬০০১৬১৬০ নাম্বার থেকে আমার ব্যবহৃত মোবাইল নাম্বারে ফোন আসে। ফোনে আমি ও আমার একমাত্র ছেলে মির্জা মাসরুর কাদের তাশিকসহ পরিবারের সাবাইকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

এ দিকে এই ঘটনায় বসুরহাট বাজারের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। র‌্যাব-১১, ডিবি পুলিশ, দাঙ্গা পুলিশ বাজারে টহল দিচ্ছে। বসুরহাট পৌরসভা এখন জনমানবশূন্য।

কোম্পানীগঞ্জ থানার ওসি জাহিদুল হক রনি জানান, হত্যার হুমকির বিষয়ে কাদের মির্জা কোম্পানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। পুলিশ নম্বরটি ট্র্যাক করে নিশ্চিত হয়েছে মেক্সিকো থেকে ফোন দিয়ে কাদের মির্জাকে এই হুমকি দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু