শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এমপি আমজাদ হোসেন মিলন আর নেই

news-image

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা গাজী ম.ম আমজাদ হোসেন মিলন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

রোববার বেলা ১১টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

বিষয়টি নিশ্চিত করে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার জানান, গত ১০ এপ্রিল সকালে তিনি নিজ বাসভবনে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই দিনই তার অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেয়া হয়। আটদিন পর চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন মিলন ১৯৭১ সালে চলনবিলে যুদ্ধকালীন সংগঠন পলাশ ডাঙ্গা যুবশিবিরের সহ-সর্বাধিনায়ক হিসেবে সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি তাড়াশ উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের দুইবার চেয়ারম্যান, তাড়াশ উপজেলা পরিষদের দুইবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। এছাড়া তাড়াশ মুক্তিযোদ্ধা সংসদের একাধিকবার কমান্ডারে দায়িত্ব পালনের পাশাপাশি সর্বশেষ ২০১৪ সালে উপনির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্ধিতায় সংসদ সদস্য সদস্য নির্বাচিত হন। তিনি তাড়াশ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন সময়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং গত ১৪ ফেব্রুয়ারি গোপন ব্যালটের মাধ্যমে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হয়ে দায়িত্ব পালন করছিলেন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা