শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনাকালে লিফট এবং সিঁড়ি ব্যবহারে সতর্কতা প্রয়োজন

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে মাস্ক ব্যবহার, হাত পরিস্কার রাখা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিকল্প নেই। এই ভাইরাস এতটাই ছোঁয়াচে যে এটা থেকে বাঁচতে বাইরে বের হবার সময় যেমন সুরক্ষিত থাকা প্রয়োজন তেমনি ঘর এবং এর আশপাশও পরিষ্কার রাখা জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, ঘর থেকে বেরোনোর আগে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার এবং ফেরার পর জামা কাপড় পরিবর্তন করে তা ধুয়ে ফেলা জরুরি। পাশাপাশি লিফট ব্যবহারের ক্ষেত্রেও সাবধান থাকা প্রয়োজন। কারণ, বিশেষজ্ঞদের মতে লিফটের বোতাম থেকেও করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কা রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, যদি কোনও সংক্রামিত ব্যক্তি তার আঙুল দিয়ে লিফটের বোতাম প্রেস করেন তাহলে তার শরীরে থাকা ভাইরাস বোতামের গায়ে থেকে যায়। তারপরে যদি কোনও সুস্থ ব্যক্তি সেই বোতাম প্রেস করেন তাহলে ভাইরাসটি তার শরীরে ঢুকে যায়। এভাবেই লিফট থেকে সংক্রমণ ছড়াতে পারে।

লিফট থেকে সংক্রমণ এড়াতে কিছু বিষয় অনুসরণ করতে পারেন। যেমন-

১. লিফটে ঢোকার আগে অবশ্যই মুখে মাস্ক পরে থাকবেন।

২. লিফটের গায়ে হেলান দিয়ে দাঁড়াবেন না।

৩. লিফটের বোতাম টেপার ক্ষেত্রে আঙুলের পরিবর্তে টুথপিক, ইয়ারবাড বা টিস্যু পেপার ব্যবহার করুন।

৪. যে জিনিসটি বোতাম টেপার ক্ষেত্রে ব্যবহার করেছেন সেটা যাতে আপনার শরীরের কোনও অংশে না লাগে, সেদিকে খেয়াল রাখুন।

৫. ব্যবহৃত জিনিসটি ঢাকনাযুক্ত ডাস্টবিনে ফেলে দিন।

৬. হাত সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিন অথবা স্যানিটাইজার লাগান।

লিফট ব্যবহারের পাশাপাশি সিঁড়ি ব্যবহারেও কিছু নিয়ম মেনে চলা আবশ্যক। বিশেষজ্ঞরা বলছেন, সিঁড়ির রেলিংগুলি আপনার দ্বারা কোনওভাবে যেন স্পর্শ না হয় সেদিকে খেয়াল রাখুন। কারণ, কোনও কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি যদি আগে রেলিং স্পর্শ করে থাকেন তাহলে আপনিও সংক্রামিত হতে পারেন। তবে অসাবধানতাবশত রেলিং স্পর্শ করলে অন্য কোথাও স্পর্শ করার আগে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা