,

ভারতে করোনা হাসপাতালে আগুন, নিহত ৫

news-image

ছত্তিশগড় রাজ্যের রাজধানী রায়পুরের একটি কোভিড-১৯ বিশেষায়িত হাসপাতালে আগুন লেগে পাঁচজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

দেশটির সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হাসপাতালটিতে ৩৬ জন রোগী ভর্তি ছিল। এর মধ্যে আইসিইউতে ছিল ৯ জন। তাদেরকে এখন অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে। ঘটনার পরপরই নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৪ লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।

পুলিশ কর্মকর্তা তারকেশ্বর প্যাটেল জানান, এ ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। বাকি রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তদন্তের মাধ্যমে আগুন লাগার কারণ খুঁজে বের করা হবে।

রাজ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব মতে, ছত্তিশগড়ে এখন অবধি করোনা রোগী শনাক্ত করা হয়েছে ৩ লাখ ৮৬ হাজার ৫২৯ জন। এদের মধ্যে ৫ হাজার ৫৮০ জন মৃত্যুবরণ করেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য