,

করোনায় মারা গেলেন বর্ষীয়ান অভিনেতা এস এম মহসীন

news-image

করোনায় প্রাণ গেল একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান অভিনেতা এস এম মহসীনের। রোববার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় রাজধানীর বারডেম হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।তার মৃত্যুর তথ্যটি  নিশ্চিত করেছেন নাট্যপরিচালক এস এ হক অলিক।

তিনি বলেন, একে একে সব গুণি মানুষগুলো আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। সে যাত্রায় এবার মহসীন ভাই যুক্ত হলেন। আজ বাদ আসর জানাজা শেষে ওনাকে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হবে।

এস এম মহসীনের জন্ম টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের খাগুটিয়া গ্রামে। প্রায় চার দশকেরও বেশি সময় ধরে অভিনয় করে যাচ্ছেন তিনি। আতিকুল হক চৌধুরী পরিচালিত ‘রক্তে ভেজা’ ও ‘কবর’ নাটকে এবং মুনীর চৌধুরী পরিচালিত ‘চিঠি’ নাটকে অভিনয় করেছেন তিনি। পদক্ষেপ নামক নাটকের মধ্য দিয়ে তিনি রেডিও নাটকে আত্মপ্রকাশ করেন। একই সঙ্গে থিয়েটার দল ড্রামা সার্কলেও অভিনয় করেছেন এই প্রবীণ অভিনেতা।

এস এম মহসীন দীর্ঘদিন চাকরি করেছেন শিল্পকলা একাডেমিতে। পাশাপাশি শিক্ষকতাও করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ২০১৮ সালে বাংলা একাডেমির সম্মানিত ফেলো লাভ করেন তিনি। অভিনয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২০ সালে একুশে পদকে ভূষিত করে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য