,

রংপুর নগরীর সড়কে বেড়েছে যানবাহন ও বাজারে মানুষের উপস্থিতি

news-image

রংপুর ব্যুরো : সর্বাত্মক লক ডাউনের চতুর্থ দিনে রংপুর নগরীর সড়কে বেড়েছে যানবাহন ও বাজারে ছিল মানুষের উপস্থিতি লক্ষণীয়।শনিবার ভোর থেকেই অনেক ছোট ছোট যানবাহন প্রবেশ করে নগরীতে। সাথে মানুষ জন। ফলে প্রধান সড়ক অলিগলিসহ বাজার মোড়গুলোতে যানবাহনে ও মানুষের আধিক্য চলে।

নগরীর সিটি বাজার ও কাঁচা বাজারে দেখা যায় বিপুল পরিমান মানুষ কেনাকাটা নিয়ে ব্যস্ত। বিশেষ করে পাইকারী বাজারসহ মাছ, মাংস, কাচাবাজার ও ফলের গলিতে মানুষকে দেখা যায় গা ঘেষে ঘেষে কেনাকাটা করতে। সেখানে স্বাস্থ্যবিধধির কোন বালাই নেই। স্বাস্থ্যবিধি মানানোর মতো পর্যাপ্ত ব্যবস্থাপনাও নেই।

সরেজমিনে দেখা যায় মেট্রোপলিটন পুলিশ নগরীর মডার্ন মোড়, লালবাগ, শাপলা, জাহাজ কোম্পানী, কৈলাশ রঞ্জন, কাচারী বাজার, বঙ্গবন্ধু চত্বর, বাংলাদেশ ব্যাংক ও মেডিক্যাল মোড়ে যানবহান ও পথচারীদের আটকাতে। পুলিশ যানবহান ও পথচারীদের আটকিয়ে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করেছে। অনেক যানবাহন ও মানুষকে ফিরিয়ে দিয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ জানান, মানুষকে নিজের জন্য হলেও সরকারি বিধি মেনে চলতে হবে। লকডাউনে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। অপ্রয়োজনে বাহিরে বের হলে কাউকে ছাড়া দেয়া হবে না।

 

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য