,

টাইগারদের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট প্রধান নির্বাচক

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা সফরে থাকা বাংলাদেশ দলের ক্রিকেটারেরা প্রস্তুতি ম্যাচে নিজেদের ভালোভাবেই ঝালিয়ে নিচ্ছেন। শনিবার ম্যাচটির প্রথমদিন প্রত্যাশামতো ব্যাটিং করেছেন তামিমরা। রান পেয়েছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্তরা।

ক্রিটোরদের এমন ব্যাটিং দেখে সন্তুষ্ট দলের সঙ্গে থাকা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। প্রথম দিনের প্রস্তুতি শেষে এমনটাই জানালেন তিনি।

বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় মিনহাজুল আবেদীন বলেন, দুই দিনের ম্যাচের প্রথমদিন আমরা শেষ করছি আজ। আমার মনে হয়, খেলোয়াড়েরা যথেষ্ট অভ্যস্ত হয়েছে কন্ডিশন ও উইকেটের সঙ্গে। যথেষ্ট ভালো অনুশীলন হয়েছে।

খেলোয়াড়দের ব্যাটিং নিয়ে প্রশংসা করে নির্বাচক বলেন, আমাদের টপ অর্ডাররা ভালো ব্যাটিং করেছে। বোলাররা যথেষ্ট চেষ্টা করেছে লাইন লেংথ ও ভালো জায়গায় বল করার। সবমিলিয়ে আমি বলব এটা ( প্রস্তুতি ম্যাচ) খুব ভালো প্রস্তুতিতে সহায়তা করছে, আগামীকাল (রোববার) আরও একদিনের খেলা আছে। আমি মনে করি, এরপর আমরা টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুতি নিতে পারব। উইকেটের যে কন্ডিশন ছিল প্রথম ঘণ্টায় ব্যাটিং করা কঠিন ছিল। আমাদের ওপেনার তামিম, সাইফরা অসাধারণ ব্যাটিং করেছে। শান্ত, মুশফিক ভালো ব্যাটিং করেছে। বোলাররাও মনে-প্রাণে চেষ্টা করেছে অভ্যস্ত হওয়ার জন্য। আমার বিশ্বাস এই প্রস্তুতি ম্যাচ থেকে আমরা যথেষ্ট ভালো কিছু ফল পেয়েছি।

উল্লেখ্য, ২১ এপ্রিল থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট এবং ২৯ এপ্রিল থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি টেস্টই অনুষ্ঠিত হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের