,

টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের ৯ ভেন্যুতে

news-image

স্পোর্টস ডেস্ক : অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ৯টি ভেন্যু চূড়ান্ত করেছে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই।

ভেন্যুগুলো হলো- দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদ, ধর্মশালা, আহমেদাবাদ, লখনউ। এর মধ্যে তিনটি ভেন্যু একেবারে নতুন।

সূত্রের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যমগুলো বলছে, সব ঠিক থাকলে এবারের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

২০১৬ সালেও টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসেছিল ভারতে। সে সময় মোট ৭ ভেন্যুতে খেলা আয়োজন করা হয়েছিল। যারমধ্যে নাগপুর ও মোহালিও ছিল। কিন্তু এবারের বিশ্বকাপের জন্য এই দুই ভেন্যুকে বাদ দেওয়া হয়েছে। পরিবর্তে চেন্নাই, আহমেদাবাদ, হায়দরাবাদ ও লখনউকে জায়গা দেওয়া হয়েছে।

করোনা পরিস্থিতিতেও ভারত এই টুর্নামেন্ট আয়োজনের জন্য সব রকম ভাবে প্রস্তুতি নিয়ে রাখছে। ইতিমধ্যেই ম্যাচের ভেন্যুগুলোকে প্রস্তুত থাকার কথা জানিয়ে দেওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে। দেশের কোভিড-১৯ পরিস্থিতির উপর নজর রাখছে বোর্ড। যদি বিশ্বকাপ আসতে আসতে দেশটিতে করোনার প্রভাব বেড়ে যায়, সে ক্ষেত্রে ভেন্যুর সংখ্যা কমিয়ে ফেলা হতে পারে বলে খবর।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা