,

বাংলাদেশের আকাশে চাঁদ-মঙ্গলের ‘বিরল লুকোচুরি’

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশ, ভারত এবং দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে শনিবার বিকেলে মঙ্গলগ্রহের বিরল এক ‘অদৃশ্যকরণ’ দেখা গেছে। চাঁদ সরাসরি পৃথিবী এবং মঙ্গলের মাঝে আসার কারণে এই অবস্থার অবতারণা হয়েছে।

মহাকাশ বিষয়ক সংবাদ প্রকাশ করা ওয়েবসাইট স্পেসডটকম জানিয়েছে, বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে দৃশ্যটি দেখা গেছে। এছাড়া ভারত, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন্স, সিঙ্গাপুর এবং ভিয়েতনাম থেকেও দেখা গেছে।

এই ঘটনার সময় মঙ্গলকে প্রায় দেড় ঘণ্টার জন্য চাঁদ পুরোপুরি ঢেকে ফেলে।

মঙ্গলের এই ধরনের অদৃশ্য হওয়ার ঘটনা পৃথিবী থেকে বছরে দুইবার বোঝা যায়।

মহাকাশ বিজ্ঞানীদের ভাষায়, যখন একটি বস্তুর সামনে দিয়ে আরেকটি বস্তু চলে যায় তখন এই অদৃশ্যকরণের ঘটনা ঘটে।

শনিবার গোধূলির ঠিক আগে বাংলাদেশ থেকে মঙ্গলকে লাল ডট চিহ্নের মতো মনে হয়েছে।

এই দৃশ্য এর আগে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা অঞ্চলে দেখা গেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য