,

দাবির মুখে রোববার থেকে শুরু সৌদির ফ্লাইট

news-image

নিজস্ব প্রতিবেদন : সৌদিগামী প্রবাসী কর্মীদের দাবির মুখে নিয়মিত ফ্লাইট চালানোর ঘোষণা দিয়েছে সৌদি এয়ারলাইন্স। রোববার থেকে সৌদি এয়ারলাইন্সের সিডিউল ফ্লাইট চলবে।টিকিট প্রাপ্তির বিষয়েও আশ্বস্ত করেছে বিমান সংস্থাটি।

শনিবার বিকাল ৩টায় রাজধানীতে সৌদি এয়ারলাইন্সের ঢাকা অফিসের সামনে অবস্থানরত সৌদি গমনেচ্ছুদের আশ্বস্ত করেছেন সংস্থাটির ঢাকার ব্যবস্থাপক (সেলস অ্যান্ড বুকিং) জাহিদুল ইসলাম।

অবস্থানরতদের মধ্যে ১৪ থেকে ২১ এপিলে যাদের টিকিট করা ছিল বা আছে, তাদের নতুন করে টিকিট রি-ইস্যু করা লাগবে বলে সংস্থাটি জানিয়েছে।

সৌদি গমনেচ্ছুদের সরাসরি কোভিড টেস্ট বা বিমানবন্দরে না যেতে বলা হয়েছে।সৌদি গমনেচ্ছুদের প্রথমে ১৪ থেকে ২১ তারিখের টিকিটগুলো রি-ইস্যু করতে হবে।পরে কোভিড টেস্ট করে গমন করতে হবে।

সৌদি এয়ারলাইন্সের ঢাকা অফিসের ব্যবস্থাপক (সেলস অ্যান্ড বুকিং) জাহিদুল ইসলাম বলেন, যারা টিকিট পাবেন না তাদের টাকা ফেরত দেওয়া হবে।কারণ এখন সবগুলো করা সম্ভব নয়। শুধু আগামীকালের (রোববার) যে ফ্লাইটগুলো আছে, আমরা সেগুলো ফুলফিল করার চেষ্টা করছি। এক্ষেত্রে পর্যায়ক্রমে এপ্রিলের ১৪, ১৫, ১৬, ১৭ এবং ১৮ তারিখের যাত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য