,

নিষিদ্ধ হতে পারেন ধোনি!

news-image

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি ১৪তম আসরে দ্বিতীয়বার এমন ভুল হলে নিষিদ্ধ হতে পারেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

আইপিএলের চলতি আসরের শুরুটা মোটেই ভালো হয়নি মহেন্দ্র সিং ধোনির। প্রথম ম্যাচেই দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ১৮৮ রান করেও ৭ উইকেটে হেরে যায় তিন আসরের শিরোপাজয়ী চেন্নাই। পরাজয়ের ম্যাচে স্লো ওভার রেটের কারণে ১২ লাখ টাকা জরিমানাও করা হয় ধোনিকে।

স্লো ওভার রেটের কারণে সতর্ক করা হয়েছে চেন্নাই অধিনায়ককে। এখন থেকে প্রত্যেক ম্যাচে বাড়তি সতর্ক থাকতে হবে ধোনিকে। এমন ভুলের পুনরাবৃত্তি হলে অধিনায়ককে ২৪ লাখ টাকা জরিমানা দিতে হবে। পাশাপাশি দলের প্রত্যেকের ৬ লাখ টাকা অথবা ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হবে।

আর তৃতীয়বার এমন ভুল হলে অধিনায়ককে ৩০ লাখ টাকা জরিমানা সঙ্গে এক ম্যাচ নিষিদ্ধ করা হবে। দলের অন্য সদস্যদের ১২ লাখ টাকা করে জরিমানা অথবা ম্যাচ ফির ৫০ শতাংশ কেটে নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা