,

বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত কবরী

news-image

বিনোদন প্রতিবেদক : রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন অভিনেত্রী, প্রযোজক, পরিচালক সারাহ বেগম কবরী৷ আজ ১৭ এপ্রিল বাদ জোহর করোনার স্বাস্থ্যবিধি মেনেই এই কিংবদন্তির দাফনকাজ সম্পন্ন হয়েছে৷

সেখানে উপস্থিত ছিলেন কবরীর পুত্র শাকের চিশতীসহ তার পরিবারের অনেক সদস্য, আত্মীয়-সহকর্মীরা।

কবরীর মরদেহ জোহরের আগেই নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থান এলাকায়। সেখানেই জানাজা সম্পন্ন হয়। মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদানকে স্মরণ করে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

এরপর বনানী কবরস্থানে সমাহিত করা হয় কবরীকে।

তার আগে করোনায় আক্রান্ত হয়ে ১৬ এপ্রিল দিবাগত রাত ১২টার পর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কবরী। সেখান থেকে তার মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়।

সকালে মরদেহ নিয়ে যাওয়া হয় মোহাম্মদপুর আল মারকাজুলে। সেখানে গোসল করানো শেষে তার গুলশান ২ নম্বর এলাকার লেক রোডের বাড়িতে শেষবারের মতো নেওয়া হয় কবরীকে।

সেখানে তাকে সেখতে ভিড় করেন আত্মীয় স্বজন, প্রতিবেশি, চলচ্চিত্র ও রাজনীতির আঙিনায় অনেক সহকর্মী৷

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য