,

ভোরে হঠাৎ এক পশলা বৃষ্টিতে স্বস্তি

news-image

নিজস্ব প্রতিবেদক : টানা কয়েক দিনের ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়েছিল ঢাকাবাসী। শনিবার ভোরের দিকে হঠাৎ এক পশলা বৃষ্টি নগরজীবনে এনে দিয়েছে স্বস্তি।

শনিবার ভোররাত ৩টার দিকে হঠাৎ ঝোড়ো বাতাস বইতে শুরু করে। ঘণ্টাখানেক পর ভোরের দিকে শুরু হয় ঝড়বৃষ্টি। আধা ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই বৃষ্টি।

বৃষ্টি থেমে গেলে সকালের দিকে বইতে থাকে ঠান্ডা বাতাস। ফলে গরমও তুলনামূলক কমেছে। আজ ঢাকার তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৩৮.১ ডিগ্রী সে. এবং সর্বনিম্ন ২৫.০ ডিগ্রী সে.।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু–এক জায়গায় এবং কিশোরগঞ্জ ও কুমিল্লা জেলায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ দেশের বিভিন্ন জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

ঢাকা, রাজশাহী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুমারখালী ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কিছু এলাকায় তাপ আজ কমতে পারে বলে জানিয়েছে আবহা্ওয়া অধিদপ্তর।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য