,

রোমাঞ্চকর জয়ে সিরিজও পাকিস্তানের

news-image

স্পোর্টস ডেস্ক : ইনিংসের শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ৬ বলে ৬ রান। দক্ষিণ আফ্রিকার বোলিংয়ে থাকা লিজাড উইলিয়ামসের প্রথম তিন বল শেষে সেই লক্ষ্যটা নেমে আসে ২ রানে। তবে চতুর্থ বলে রান নিতে ব্যর্থ হন স্ট্রাইকে থাকা মোহাম্মদ নওয়াজ।

পঞ্চম বলে পাকিস্তানের বুক থেকে ভারী পাথরটা সরান তিনি। উইলিয়ামসের শট বল সীমানা ছাড়া করে দলকে জিতিয়ে হাসান আলীকে নিয়ে মাঠ ছাড়েন নওয়াজ। ১৪৫ রানের লক্ষ্য তাড়া করে ৩ উইকেটের জয় পাকিস্তানের। সেই সঙ্গে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-১ ব্যবধানে নিজেদের করে নিল বাবর আজমের দল।

এর আগে সেঞ্চুরিয়নে টসে হেরে ব্যাটিংয়ে নেমে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ১৯.৩ ওভারে ১৪৪ রান তুলতেই হারিয়ে ফেলে সব কটি উইকেট। জবাবে এক বল হাতে রেখে ৭ উইকেটে ১৪৭ রান করে পাকিস্তান।

সিরিজে সমতায় ফেরার আসায় ব্যাটিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত করে প্রোটিয়ারা। ওপেনার মার্করাম (১১) ফিরলেও দলের রান সচল রাখেন আরেক ওপেনার জানেমান মালান (৩৩) ও ফন ডার ডুসেন (৫২)। কিন্তু তাদের বিদায়ের পর তিনটি করে উইকেট ভাগাভাগি করা হাসান আলী ও ফাহিম আশরাফের তোপে আর কেউ দাঁড়াতে পারেনি দ. আফ্রিকার।

জবাব দিতে নেমে শুরুতে ওপেনার মোহাম্মদ রিজওয়ান (০) বিদায় নিলেও অধিনায়ক-ওপেনার বাবর ও ফখর জামানের ৩৪ বলে ঝড়ো ৬০ রানের সুবাদে স্কোরবোর্ডে ৯২ রান যোগ করে পাকিস্তান। কিন্তু ফখরের বিদায়ের পর আর ২৩ জমা করতেই টপ-অর্ডারের চার ব্যাটসম্যান বাবর (২৪), মোহাম্মদ হাফিজ (১০), হায়দার আলী (৩), আসিফ আলীকে (৫) হারিয়ে বিপদে পড়ে যায় তারা। এরপর বিদায় নেন ফাহিম আশরাফও (৭)। তবে শেষদিকে অপরাজিত থাকা নওয়াজের (২৫) দৃঢ়তায় সেই চাপ সামাল দিয়ে শেষ ওভারে রোমাঞ্চকর জয় তুলে নেয় পাকিস্তান।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা