,

করোনায় মৃত্যু ৩০ লাখ, আক্রান্ত ১৪ কোটি ছাড়াল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা বিশ্বব্যাপী বেড়েই চলেছে। বিভিন্ন দেশে ভ্যাকসিন আবিস্কার ও এর প্রয়োগ চলমান থাকলেও এর প্রকোপ কমছে না কিছুতেই। তবে সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।

গত একদিনে নতুন করে মৃত্যু হয়েছে সাড়ে ১২ হাজার জনের। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৩০ হাজারের বেশি মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, আজ শনিবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত করোনায় মারা গেছেন ৩০ লাখ ১২ হাজার ১২ জন। আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৫ লাখ ১২ হাজার ১৩২ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১১ কোটি ৯৩ লাখ ৩০ হাজার ৭৩০ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩ কোটি ২৩ লাখ ৫ হাজার ৯১২ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৭৯ হাজার ৯৪২ জন।

করোনায় বর্তমানে নতুন কেন্দ্র হয়ে উঠেছে ভারত ও ব্রাজিল। দুই দেশে নতুন করে তাণ্ডব চালাচ্ছে করোনা। করোনা সংক্রমণে বিশ্ব দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক কোটি ৪৫ লাখ ২১ হাজার ৬৮৩ জন। দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে এক লাখ ৭৫ হাজার ৬৭৩ জনের।

ব্রাজিলে আক্রান্ত হয়েছে এক কোটি ৩৮ লাখ ৩৪ হাজার ৩৪২ জন এবং মারা গেছে তিন লাখ ৬৯ হাজার ২৪ জন।

করোনা শনাক্তের তালিকায় চারে ইউরোপের দেশ ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত ৫২ লাখ ২৪ হাজার ৩২১ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ১ লাখ ৪০৪ জন। আর সুস্থ হয়েছেন ৪ লাখ ৪৬ হাজার ২০৫ জন।

বাংলাদেশেও করোনার প্রকোপ ক্রমেই বাড়ছে। সংক্রমণ ঠেকাতে থেকে সাতদিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। তালিকার ৩৩তম অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৭ লাখ ১১ হাজার ৭৭৯ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১০ হাজার ১৮২ জনের। সেরে উঠেছেন ৬ লাখ ২ হাজার ৯০৮ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য