,

এই জুলুমের শেষ একদিন হবে, বললেন বাবুনগরী

news-image

নিজস্ব প্রতিবেদক : ‘সরকার, প্রশাসন, জনগণ সবাইকে নসিহত করছি আল্লাহকে ভয় করুন। তার আজাবকে ভয় করুন। হাসরের দিনের পাকড়াওকে ভয় করুন। এই জুলুমের শেষ একদিন হবে। পৃথিবীতে কোনো জালিম চিরস্থায়ী হয়নি।’ আজ শুক্রবার চট্টগ্রামের দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার বড় মসজিদ বাইতুল করিমে জুমাপূর্ব বয়ানে এসব কথা বলেন হেফাজতের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী।

তিনি বলেন, ‘এই রোজা রমজানের দিনে নিরাপরাদ আলেম উলামাদের ওপর অন্যায়ভাবে জুলুম আল্লাহ বরদাশত করবেন না। সারাদিন রোজা রেখে ইফতার করবে তার সুযোগ দিচ্ছেন না।’

বাবুনগরী বলেন, ‘তারাবীর নামাজ থেকে তুলে নিয়ে যাচ্ছে, সারা রাত বাহিরে বাহিরে লুকিয়ে থেকে সাহরি খেতে আসে, ওখান থেকেও তুলে নিয়ে যাচ্ছে। রাতে ঘরে ঘরে তল্লাশীর নামে মহিলাদের কষ্ট দিচ্ছে নিরাপরাদ সাধারণ জনগণকে ও হয়রানি করা হচ্ছে।’

হেফাজতের আমীর বলেন, ‘চলমান সংকট নিরসনে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেখানে যা করা দরকার উলামায়ে কেরামের সঙ্গে পরামর্শক্রমে তাই-ই করা হচ্ছে। আপনারা ধৈর্য হারা হবেন না। সবুর করুন। দোয়া ও ইসতিগফার পড়ুন। আল্লাহ তায়ালা উত্তম বদলা দিবেন।’

কোরআনের উদ্ধৃতি দিয়ে আল্লামা বাবুনগরী বলেন, ‘আমরা যত বিপদ-আপদে পতিত হই সব আমাদের কর্মের কারণেই। আমরা অন্যায় পথে চলি বলে আল্লাহতায়ালা বিপদ দেন। আমাদের পাপাচার, অন্যায়, জোর-জুলুম পরিহার করতে হবে। না হয় খোদায়ি গজব থেকে কেউ রক্ষা পাবেন না।’

দীর্ঘ ৫০ মিনিটের বয়ানে আল্লামা বাবুনগরী রোজার ফজিলত, প্রয়োজনীয় মাসায়িল, ইতিকাফসহ নানা বিষয়ে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করেন। এ সময় রমজানের পবিত্রতা রক্ষায় মানুষকে পাপাচার, জোর-জুলমসহ সবধরনের অন্যায় কাজ থেকে দূরে থাকার উপদেশ দেন।

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু