,

হেফাজতের নেতা জুবায়ের আহমেদ গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে হেফাজতে ইসলামের নেতা জুবায়ের আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে পুরান ঢাকার লালবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

জুবায়ের আহমেদ হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের নায়েবে আমির। এ নিয়ে ঢাকায় হেফাজতে ইসলামের পাঁচজন নেতাকে গ্রেপ্তার করা হলো।

ডিবির যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম আজ বলেন, গোপন খবরের ভিত্তিতে বিকেল সাড়ে চারটার দিকে লালবাগ এলাকা থেকে জুবায়ের আহমেদকে গ্রেপ্তার করা হয়। ২০১৩ সালের ৫ মে হেফাজতের ঢাকা অবরোধকে কেন্দ্র করে সহিংস ঘটনায় মতিঝিল থানায় হওয়া মামলা এবং সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতা করে সংঘটিত সহিংস ঘটনায় একই থানার একাধিক মামলার আসামি তিনি। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য