,

‘শিশু’ বক্তা রফিকুল দুই দিনের রিমান্ডে

news-image

গাজীপুর প্রতিনিধি : ‘শিশু’ বক্তা রফিকুল ইসলাম মাদানীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার গাজীপুর মহানগরের গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, বৃহস্পতিবার শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। গত মঙ্গলবার তার সাত দিনের রিমান্ড চেয়ে গাজীপুর আদালতে আবেদন করা হয়েছিল।

মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎ মিশ জানান, রফিকুল ইসলামের মোবাইলে আপত্তিকর অ্যাডাল্ট কনটেন্ট পেয়েছে ফরেনসিক বিশেষজ্ঞরা। তার মোবাইল ফোনটি ফরেনসিক বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষা করে এসব পর্নোগ্রাফির সন্ধান পায়। তার বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার সঙ্গে পর্নোগ্রাফি আইনের ধারা যুক্ত করা হয়েছে।

এর আগে গত ৮ এপ্রিল নেত্রকোনার পূর্বধলার গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার হওয়ার পর গাজীপুর মহানগরের গাছা থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে র‍্যাব। এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য