,

দেশে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছে ৯ লাখ মানুষ

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনার টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরুর পর এ পর্যন্ত টিকা নিয়েছেন ৯ লাখ ৩০ হাজার ১৫১ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা গেছে, এ পর্যন্ত দুই ডোজ মিলিয়ে ৬৬ লাখ ১৭ হাজার ৩৬ জন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা নিয়েছেন। এদিন বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছেন ৭০ লাখ ৮৮ হাজার ৪৬৯ জন।

গতকাল একদিনেই টিকা নিয়েছেন এক লাখ ৯৬ হাজার ৯৭৬ জন। এর মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন ১০ হাজার ৫৭২ জন। এ পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৬ লাখ ৮৬ হাজার ৮৮৫ জন।

৮ এপ্রিল থেকে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু হয়। এরআগে গত ৫ এপ্রিল সকাল থেকে দ্বিতীয় ডোজ টিকার জন্য এসএমএস পাঠানো শুরু হয়েছে। এসএমএসে দেয়া তারিখ অনুযায়ী আগের টিকাদান কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজ টিকা নিতে হবে।

বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড দেয়া হচ্ছে। এই টিকার দুটি ডোজ নিতে হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ঢাকা মহানগরের ৪৭টি টিকাদান কেন্দ্রে বৃহস্পতিবার ২৯ হাজার ৩২৪ জন দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন। এদিন প্রথম ডোজ নিয়েছেন ২১৭২ জন।

এদিকে বিভাগ ভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে ‌সবচেয়ে বেশি ‘৬৩ হাজার ৪১ জন দ্বিতীয় ডোজ’ টিকা নিয়েছেন। এদিন ঢাকা বিভাগে প্রথম ডোজ টিকা নিয়েছেন ৩৮১৯ জন।

ময়মনসিংহে ৯ হাজার ৬৯৬ জন, চট্টগ্রামে ৩৮ হাজার ৬১৪ জন, রাজশাহীতে ২২ হাজার ৯১ জন, রংপুরে ১৭ হাজার ১৮৩ জন, খুলনায় ২৪ হাজার ৩৫৭ জন, বরিশালে ৮ হাজার ১৭৩ জন এবং সিলেট বিভাগে ১৩ হাজার ৮২১ জন করোনার টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য