বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অসুস্থ শিশুদের জন্য মেসির রেকর্ড গড়া বুট নিলামে

news-image

স্পোর্টস ডেস্ক : ক্লাব বার্সেলোনায় ২০ বছরের বেশি সময় ধরে আধিপত্য ধরে রেখেছেন লিওনেল মেসি। স্প্যানিশ জায়ান্টদের হয়ে একেরপর এক রেকর্ড গড়েছে তিনি। সবশেষ ২০২০ সালের ডিসেম্বরে সান্তোসের ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের গড়া রেকর্ড ভেঙে একক কোনো ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলদাতার খেতাব নিজের করে নেন তিনি। ওই ম্যাচে যে বুট পরে মাঠে নেমেছিলেন মেসি, এবার সেই বুট জোড়া নিলামে তুলেছেন তিনি।

স্পেনের ন্যাশনাল আর্ট মিউজিয়ামে একটি সংস্থাকে মেসি তার এই বুট জোড়া প্রদর্শনীর জন্য দান করেছিলেন। কিন্তু তারা এটাকে প্রদর্শনীতে না রেখে ভিন্ন রকমের উদ্যোগ নিয়েছে। শুরুতে তারা এই বুট জোড়ার নিলাম প্রক্রিয়া শুরু করেছে। সেখান থেকে পাওয়া অর্থ দেওয়া হবে বার্সেলোনার ভল হেব্রন ইউনিভার্সিটির কলা ও স্বাস্থ্য প্রকল্পে, যা দিয়ে অসুস্থ শিশুদের চিকিৎসা সহায়তা দেওয়া হবে।

নিলাম নিয়ে মেসি বলেছেন, ‘একই ক্লাবের হয়ে রেকর্ড ৬৪৪ গোল করা আমাকে অনেক আনন্দিত করেছিল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যেসব শিশু জীবন বাঁচাতে লড়ছে তাদের জন্য কিছু করতে পারা। আমরা আশাবাদী নিলাম থেকে দারুণ সাড়া পাওয়া যাবে এবং এই পদক্ষেপে কাজে লাগবে। আমার এই গুরুত্বপূর্ণ কাজে সমর্থন দেওয়ায় সবাইকে ধন্যবাদ জানাই।’

আগামী ১৯ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত নিলামে থাকবে মেসির জুতো জোড়া। ধারণা করা হচ্ছে ৬০ থেকে ৮০ হাজার ইউরোতে বিক্রি হবে এগুলো। অ্যাডিডাস নেমেসিস মেসি ১৯.১ বুটের দুটিতেই মেসির সই আছে। তাতে ছোট ছোট করে লেখা আছে মেসির স্ত্রী, তিন সন্তানের নাম ও জন্মতারিখ।

প্রসঙ্গত, গত বছরের ২২ ডিসেম্বর রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ৬৫ মিনিটে গোল করে বার্সার হয়ে দারুণ একটি মাইলফলক স্পর্শ করেন মেসি। স্প্যানিশ জায়ান্টদের জার্সিতে পেলেও সান্তোসে গড়া ৬৪৩ গোলের রেকর্ড ভেঙেছিলেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা ফরোয়ার্ড।

এ জাতীয় আরও খবর

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার পর বাজল সতর্ক সাইরেন

মেট্রোরেলের বিজ্ঞাপন আয় নিয়ে কর জটিলতা কাটাতে চিঠি

আন্দোলনের আশঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের ভিড়

দেশকে সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

স্পেনের শিরোপা স্বপ্নে ‘তিন অভিশাপের’ হিসাব

বন্যার্তদের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব: ত্রাণমন্ত্রী

ট্রাম্পকে নতুন চাপে ফেলছে ইরানের কৌশল

দরপত্র ছাড়া ১৫ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দুর্গতদের পাশে সরকার, সহায়তা অব্যাহত: প্রতিমন্ত্রী

মানবপাচার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী