,

২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় স্বামী-স্ত্রীর মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : ২৪ ঘণ্টার ব্যবধানে রাজধানীর আলাদা দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এছাড়া তাদের পরিবারের সবাই করোনায় আক্রান্ত হয়েছেন।

মৃত দম্পতির বাড়ি নারায়ণগঞ্জের জামতলা হাজী ব্রাদার্স রোডে। সেখানেই থাকতেন তারা। তাদের তিন ছেলে-মেয়ের মধ্যে দুই ছেলে আমেরিকা প্রবাসী। একমাত্র মেয়ে সপরিবারে ঢাকার রামপুরায় বসবাস করেন। তার পুরো পরিবার করোনা আক্রান্ত।

মৃতদের জামাতা সংবাদমাধ্যমকে জানান, শ্বশুর মো. রফিকুল ইসলামের (৭৫) আগে বাইপাস সার্জারি হওয়ার কারণে তিনি প্রায়শই অসুস্থ হয়ে পড়তেন। সম্প্রতি তিনি করোনা আক্রান্ত হন। অসুস্থবোধ করলে তাকে ঢাকার শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার তিনি মারা যান।

আক্তার হোসেন মুকুল নামে মৃতদের আরেক স্বজন জানান, রফিকুল ইসলামের মৃত্যুর ২৪ ঘণ্টার ব্যবধানে তার স্ত্রীর মৃত্যু হয়। স্ত্রী সাগরিকা (৬৫) করোনা আক্রান্ত হলে মিটফোর্ডের এভার হেল্থ হাসপাতালে ভর্তি করা হয়।

সাগরিকার শারীরিক অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রফিকুল ইসলামের মৃত্যুর বিষয়টি জানতেন না তার স্ত্রী।

মৃতের এই স্বজন আরও জানান, আন্তর্জাতিক বিমান যোগাযোগ বন্ধ থাকায় তাদের ছেলেরা পিতা-মাতার শেষ বিদায়ে শরিক হতে পারেননি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য