,

মুফতি সাখাওয়াত পাঁচ দিনের রিমান্ডে

news-image

নিউজ ডেস্ক : হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।

২০১৩ সালে পল্টন থানায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভুইয়া তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বুধবার সন্ধ্যায় রাজধানীর লালবাগ থেকে মুফতি সাখাওয়াত হোসাইন রাজীকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি টিম।

মুফতি সাখাওয়াত হোসাইন রাজী লালবাগ মাদ্রাসার শিক্ষক। তিনি মুফতি ফজলুল হক আমিনীর জামাতা। ২০১৩ সালে হেফাজতের ঘটনার পরও তিনি গ্রেপ্তার হন এবং বেশ কিছুদিন কারাবরণ করেন। সম্প্রতি হেফাজতের আলোচিত নেতা মামুনুল হকের রিসোর্টকাণ্ডের পর হেফাজতের পক্ষ থেকে ডিআরইউতে সংবাদ সম্মেলন করেন মুফতি সাখাওয়াত।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য