,

সঙ্কটাপন্ন করোনা রোগীদের জন্য আইসিইউ পর্যায়ের ৭৮০ বেড চালু

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত মুমূর্ষু রোগীদের চিকিৎসায় রাজধানীসহ সারাদেশে ৭৮০টি আইসিইউ পর্যায়ের বেড চালু করেছে সরকার। সরকারি বিভিন্ন হাসপাতালে ৩৫৫টি ও বেসরকারি পর্য়ায়ে ৪২৫টি এ ধরনের বেড চালু করা হয়েছে।

সাধারণ বেডের সঙ্গে হাই ফ্লো নেজাল ক্যানোলাযুক্ত ও অন্যান্য চিকিৎসাসুবিধা নিশ্চিত করে আইসিইউ পর্যায়ের বেড তৈরি করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদফতরের কর্মকর্তারা বলছেন, এ উদ্যোগের ফলে মুমূর্ষু রোগী যাদের আইসিইউ বেডের অভাবে অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘুরে বেড়াতে হচ্ছিল, তাদের ভোগান্তি কিছুটা হলেও কমেছে। বিভিন্ন হাসপাতালে আইসিইউ বেড না থাকলেও আইসিইউ পর্যায়ের বেডে রেখে হাইফ্লো নেজাল ক্যানোলাসহ নানাভাবে রোগীকে সুচিকিৎসা দেয়া হচ্ছে।

সারাদেশে করোনা হাসপাতালের সার্বিক পরিসংখ্যান দেখা গেছে, বর্তমানে সারাদেশে করোনা রোগীদের জন্য ১০ হাজার ৭০৮টি শয্যা রয়েছে। এরমধ্যে রোগী ভর্তি রয়েছে পাঁচ হাজার ৫০৫ জন। আর খালি রয়েছে পাঁচ হাজার ১১২টি শয্যা। সারাদেশে মোট আইসিইউ বেড সংখ্যা ৮২৫টিতে রোগী ভর্তি রয়েছে ৬৫২টি। অর্থাৎ ১৭৩টি খালি রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য