,

লিভারপুলের বিপক্ষে ড্র করে সেমিতে রিয়াল মাদ্রিদ

news-image

স্পোর্টস ডেস্ক : আরেকটি কামব্যাকের গল্প লেখা হলো না লিভারপুলের। অলরেডদের চ্যাম্পিয়নস লিগ অভিযান থেমে গেলো কোয়ার্টার ফাইনালেই।

শেষ চারে যেতে হলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের জিততে হতো দুই গোলের ব্যবধানে। কিন্তু ঘরের মাঠ অ্যানফিল্ডে গোলশূন্য ড্র করেছে লিভারপুল। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-১ ব্যবধানে পাওয়া জয়্-ই রিয়ালকে পৌঁছে দিল সেমিফাইনালে। অর্থাৎ, দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে শেষ চারের টিকিট কাটল জিনেদিন জিদানের দল।

সেমিতে যাওয়ার জন্য লিভারপুল আত্মবিশ্বাস খুঁজেছিল অতীত থেকে। কামব্যাক করা দলগুলোর তালিকা করলে ওপরের দিকে থাকবে তারা। এই তো ২ বছর আগে, ক্যাম্প ন্যুয়ে বার্সেলোনার বিপক্ষে ৩-০ গোল বিধ্বস্ত হয়ে আসার পর অ্যানফিল্ডে ঘুরে দাঁড়িয়ে ৪-০ গোলের জয়ে ফাইনাল নিশ্চিত করে লিভারপুল। সেবার ২০০৫ সালের পর শিরোপাও জিতে তারা।

কিন্তু ইতিহাস সব সময় পুনরাবৃত্তি হয় না। তাও আবার রিয়ালের মতো দলের বিপক্ষে, যারা কিনা চ্যাম্পিয়নস লিগের রেকর্ড শিরোপাধারী। মোহামেদ সালাহরা পারলেন না চোট জর্জর লস ব্লাঙ্কোসদের বিপক্ষে প্রতিশোধ নিতে। ২০১৮ সালে ইউক্রেনে রিয়ালের হাতে শিরোপা স্বপ্ন বিসর্জন দিয়েছিল ক্লপের দল। এবারও লিভারপুলের দুঃস্বপ্নের নাম হয়ে থাকলো রিয়াল।

অ্যানফিল্ডের দর্শকশূন্য মাঠে আরেকটি কামব্যাকের গল্প লেখার আয়োজনটা সারতে চেয়েছিল ইংলিশ চ্যাম্পিয়নরা। কিন্তু প্রথমার্ধে সুযোগ পাওয়ার পরও তা কাজে লাগাতে পারেনি ক্লপের দল। শুরুতে সালাহর সোজা শট পা দিয়ে রুখে দেন রিয়ালের গোলরক্ষক থিবু কোর্তোয়া। এরপর জেমস মিলনার-জিওর্জিনো ভিজনালদামকে হতাশ করেন বেলজিয়ান গোলরক্ষক।

গোলের সুযোগ পেয়েছিলেন রিয়ালের বেনজেমাও। কিন্তু ফরাসি ফরোয়ার্ডের শটে বাধা হয়ে দাঁড়ায় লিভারপুলের গোলপোস্ট। বিরতির রবার্তো ফিরমিনোর শটে বাধা হয়ে আবারও রিয়ালকে বাঁচান কোর্তোয়া। এরপর আরও কয়েকটা সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারায় হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় লিভারপুলকে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা