শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় গ্রেপ্তার আরও ৩০

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : গত ২৬ থেকে ২৮ মার্চ হেফাজতের তাণ্ডবের ঘটনায় আরও ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশের বিশেষ টিম গত ২৪ ঘন্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। জেলা পুলিশের বিশেষ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে হেফাজতসহ বিএনপি-জামাতের কর্মী সমর্থক রয়েছেন। এ নিয়ে এই ঘটনায় গ্রেপ্তার আসামির সংখ্যা দাঁড়াল ২৩৭।

জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, হেফাজত তাণ্ডবের স্থির ও ভিডিও চিত্র দেখে তাদের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার রাতে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, হেফাজতের তাণ্ডবের ঘটনায় এ পর্যন্ত মামলা হয়েছে ৫৫টি । এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় ৩টি, সরাইল থানায় ২টি এবং আখাউড়া রেলওয়ে থানায় ১টি । এসব মামলায় ৪১৪ জন এজাহারের আসামি ছাড়াও অজ্ঞাতনামা আরো ৩০ থেকে ৩৫ হাজার জনকে আসামি করা হয়েছে ।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) রইছ উদ্দিন বলেন, বুধবার রাতে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে মোট ২৩৭ জন ।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মীরা। ওই সময় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা