,

৮ বছরের জন্য নিষিদ্ধ হিথ স্ট্রিক

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের জাতীয় দলের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিককে দুর্নীতির দায়ে ৮ বছরের জন্য নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে আইসিসি।

বিবৃতিতে বলা হয়েছে, ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত জিম্বাবুয়ে এবং বিভিন্ন ঘরোয়া দলের কোচ থাকার সময় আইসিসির দুর্নীতিবিরোধী ধারা ভঙ্গ করেছেন হিথ স্ট্রিক।

তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ২০১৮ সালে বাংলাদেশে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজ, জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজ, ২০১৮ সালের আইপিএল, আফগানিস্তান প্রিমিয়ার লিগ, এবং এর আগে ২০১৭ সালের বিপিএলে সম্পৃক্ত থাকার সময় বিভিন্ন তথ্যপাচার করেছেন তিনি। একজন জাতীয় দলের অধিনায়কসহ অন্তত চারজন ক্রিকেটারকে জুয়া বা বাজির সঙ্গে জড়িত ব্যক্তির পরিচয় করিয়ে দেওয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে।

তার বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগ দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনালে স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন স্ট্রিক। ২০২৯ সালের ২৮ মার্চ থেকে আবার ক্রিকেটীয় কার্যক্রমে ফিরতে পারবেন তিনি।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের