,

করোনা থেকে বাঁচতে একত্ব হওয়ার বিকল্প নেই : ড. মোশাররফ

news-image

নিজস্ব প্রতিবেদক : ‘করোনাভাইরাসের সর্বগ্রাসী পঁচন থেকে বিশ্বকে বাঁচাতে হবে। এইজন্য বিশ্বের সকল দেশ, জাতি ও সরকারকে একত্ব হওয়ার কোনো বিকল্প নেই।’ আজ বুধবার কুমিল্লার দাউদকান্দি, তিতাস, মেঘনা ও হোমনা উপজেলা শাখার বিএনপি’র নেতা-কর্মী,শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষী,দেশ-বিদেশের সহকর্মী, মুরুব্বিয়ান,সমর্থক, ভক্ত এবং আত্মীয়-স্বজন তথা দেশবাসীর উদ্দেশে আন্তরিককৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানিয়ে এক বিবৃতিতে এইসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।

বিবৃতিতে ড. মোশাররফ বলেন, ‘বর্তমান বিশ্বব্যবস্থায় আমরা সকলে মিলে বিশ্বকে কলুষিত করছি-পাপের বোঝা দুনিয়া আর ধারণ করতে পারছিল না। তাই সর্বগ্রাসী এই পঁচন থেকে বিশ্বকে বাঁচাতে হবে। এই জন্য সকল দেশ, জাতি ও সরকারকে একত্ব হওয়ার কোনো বিকল্প নেই। আসুন আমরা সবাই মহান সৃষ্টিকর্তাআল্লাহ তায়ালার কাছে তওবা করি, তিনি যেন করোনাভাইরাসের অভিশাপ থেকে বিশ্বের সকল মানুষকে হেফাজত করে।’

ড. মোশাররফ বলেন, ‘আপনারা সকলে জেনেছেন, গত‌ ৩১ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আমি ও আমার স্ত্রী বিলকিস আক্তার হোসেন স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলাম। খবর পেয়ে দেশে-বিদেশে আপনারা সকলে আমাদের রোগ-মুক্তির জন্য দোয়া মাহফিল (সামষ্টিকভাবে) ও ব্যক্তিগত পর্যায়ে দোয়া করেছেন। আপনাদের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য